Sunday, 20 February 2022

সাফল্য

“আমি মনে করি সাফল্য হলো তুমি যা করতে চাও সেই বিষয়টি সবচেয়ে ভালো ভাবে করার চেষ্টা করে যাওয়া”
– মার্গারেটা থ্যাচার (‘আয়রন লেডী’-খ্যাত সাবেক বৃটিশ প্রধানমন্ত্রী)

লক্ষ্য

 . “গ্রেট হতে হলে তোমাকে এমন লক্ষ্য ঠিক করতে হবে, যা তোমার সাধ্যের বাইরে। তোমার লক্ষ্য যদি খুব বেশি চিন্তা ও পরিশ্রম ছাড়া অর্জন করা সম্ভব হয়, তবে তুমি তোমার সত্যিকার প্রতিভা ও ক্ষমতাকে কাজে লাগাওনি”

– স্টিভ গ্রেভি (বেসবল গ্রেট)

বিশ্বাস

  “সত্যিকার বিশ্বাস সব সময়ে ধীরে ধীরে গড়ে ওঠে। এর ফলাফল যদিও জাদুর মত, কিন্তু একে সময় নিয়ে গড়ে তুলতে হয়”

– ম্যাক রিচার্ড, বেস্ট সেলিং লেখক

স্বপ্ন

“জীবন সৌন্দর্যে পূর্ণ। মৌমাছির দিকে তাকাও, শিশুদের হাসি মুখের দিকে তাকাও। বৃষ্টির ঘ্রাণ নাও, বাতাসের স্পর্শ নাও। জীবনকে পূর্ণ ভাবে উপভোগ করো, আর নিজের স্বপ্ন পূরণের জন্য প্রয়োজনে লড়াই করো”

– এ্যাশলি স্মিথ (আমেরিকান লেখিকা)

এগিয়ে যাওয়ার ক্ষমতা

যতক্ষণ না তুমি অতীতকে ভুলে যাচ্ছ, যতক্ষণ না তুমি ক্ষমা করতে পারছ, যতক্ষণ না তুমি মেনে নিচ্ছ অতীত চলে গেছে – ততক্ষণ তুমি নিজের এগিয়ে যাওয়ার ক্ষমতাকে কাজে লাগাচ্ছ না”

– স্টিভ ম্যারাবোলি (বিজ্ঞানী ও মোটিভেটর)

 

নেতা - নেতৃত্ব

শ্রেষ্ঠ নেতা সে-ই, যার অধীনে কোনওকিছু অর্জিত হলে তার সাথে জড়িত প্রতিটি মানুষই ভাবে যে তারা সবাই মিলে কাজটি করেছে”

লাও ঝু (প্রাচীন চীনা দার্শনিক)

নেতাদের উচি‌ৎ তার লোকদের জ্ঞান ও চিন্তাশক্তি বাড়ানোর জন্য দিক নির্দেশনা দেয়া। সব সিদ্ধান্ত নেতাদের একার নেয়া উচি‌ৎ নয়”

বিল গেটস

 “নেতা হওয়ার চ্যালেঞ্জ হল শক্তিমান কিন্তু অতি কাঠখোট্টা না হওয়া; দুর্বল না হয়েও দয়াশীল হওয়া; কঠোর হয়েও অত্যাচারী না হওয়া; চিন্তাশীল হয়েও অলস না হওয়া; বিনীত হয়েও নরম না হওয়া; গর্বিত হয়েও অহঙ্কার না করা; এবং হাসিখুশি হয়েও হাসির পাত্র না হওয়া”

– জিম রন (সফল উদ্যোক্তা ও মোটিভেটর)

 

কথা বলা

  “বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে। বোকারা কথা বলে কারণ তারা ভাবে তাদের কথা বলতে হবে”

– প্লেটো (দার্শনিক)

গোপন সূত্র

 “জীবনে উন্নতি করার গোপন সূত্র হল কাজ শুরু করা”

– মার্ক টোয়েন (ইতিহাসের সফলতম লেখকদের একজন)

নিজের রাস্তা

 “সুযোগ যদি তোমার দরজায় কড়া না নাড়ে, তবে নতুন একটি দরজা বানাও”

– মিল্টন বার্লে (বিখ্যাত অভিনেতা)

সুখের সূত্র

 “সুখী জীবনের জন্য খুব অল্প কিছুর প্রয়োজন। এটা তোমার মধ্যেই আছে, এটা তোমার ভাবনার ধরন।”

– মার্কাস ইলেরিয়াস (প্রাচীন রোমান শাসক ও দার্শনীক)

“সুখ কখনও সম্পত্তি বা অর্থের ওপর নির্ভর করে না। সুখের বাস আত্মার গহীনে”

– দেমোক্রিতাস (প্রাচীন গ্রীক দার্শনিক)

 

নতুন কিছু

 “যারা নতুন কিছু খোঁজে না, একদিন তাদেরও কেউ খুঁজবে না”

– জে আর আর টলকিন (লেখক, লর্ড অব দ্য রিংস)

একসাথে

  “একসাথে হওয়া মানে শুরু; একসাথে থাকা মানে উন্নতি; দীর্ঘ সময় একসাথে চলা মানে সাফল্য”

– এডওয়ার্ড এভরিট হ্যালি (বিখ্যাত লেখক)

আলো ছড়ানোর দু’টি উপায়

  “আলো ছড়ানোর দু’টি উপায় আছে। এক – নিজে মোমবাতি হয়ে জ্বলো, দুই – আয়নার মত আলোকে প্রতিফলিত করো”

– এডিথ ওয়ারটন (বিখ্যাত লেখিকা)

সততা

 “সততা হল জ্ঞানী হওয়ার বইয়ের প্রথম অধ্যায়”

– থমাস জেফারসন

পদক্ষেপ

“হাজার মাইলের যাত্রা শুরু হয় একটি মাত্র পদক্ষেপের মধ্য দিয়ে”

– লাও ঝু (বিখ্যাত চীনা দার্শনিক)

 

শত্রুকে পরাজিত করতে পারা

  “যুদ্ধের সবচেয়ে সেরা কৌশল হল, লড়াই করা ছাড়াই শত্রুকে পরাজিত করতে পারা”

– সান জু (লেখক, দি আর্ট অব ওয়ার)

শক্তিমান মানুষ ও চেষ্টা

 “সব ধরনের অনিশ্চয়তা, হতাশা আর বাধা সত্ত্বেও নিজের সবটুকু দিয়ে সফল হওয়ার চেষ্টাই শক্তিমান মানুষকে দুর্বলদের থেকে আলাদা করে”

– থমাস কার্লাইল (স্কটিশ দার্শনিক ও গণিতবিদ)

ছোট ছোট কাজ

 “যদি খুব ভালো কিছু করতে না পারো, তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো”

– নেপোলিয়ন হিল

সঙ্গ

 “খারাপ মানুষের সঙ্গের চেয়ে একা থাকাও অনেক ভালো”

– জর্জ ওয়াশিংটন

অকর্মা

 “অকর্মার কাছেও মাঝে মাঝে সৌভাগ্য আসে, কিন্তু কখনওই বেশিক্ষণ থাকে না”

– জার্মান প্রবাদ

পরির্বতন

  “নিজেকে বদলাও, ভাগ্য নিজেই বদলে যাবে”

– বিখ্যাত পর্তুগীজ প্রবাদ

“আমরা ভেতর থেকে যেভাবে বদলাই, সে অনুযায়ীই আমাদের বাইরের বাস্তবতা বদলে যায়”

– প্লুতার্ক (প্রাচীন গ্রীক দার্শনিক)

 

অতীত নিয়ে পড়ে থাকা

  “অতীত নিয়ে সবসময়ে পড়ে থাকলে তোমার এক চোখ অন্ধ; অতীতকে ভুলে গেলে তোমার দুই চোখই অন্ধ”

– বিখ্যাত রাশিয়ান প্রবাদ

অপব্যয়

“অপব্যয় কারী শয়তানের ভাই”

– আল হাদিস

 

শেখা বা জানা

  “পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও”

– ড্যানিশ প্রবাদ

“প্রশ্ন করতে যে লজ্জা পায়, সে শিখতে পারে না”.

– বিখ্যাত ড্যানিশ প্রবাদ

  “বললে আমি ভুলে যাব। শেখালে মনে রাখব। সাথে নিলে আমি শিখব”

– বেন্জামিন ফ্র্যাঙ্কলিন

আলস্য

 “আলস্য হল শয়তানের বালিশ”

– বিখ্যাত ড্যানিশ প্রবাদ

বুদ্ধি খরচ

 “যদি বুদ্ধি খরচ করতে না জানো, তবে টাকার থলি থেকে খরচ হবে”

– বিখ্যাত বেলজিয়ান নীতিবাক্য

লোভ আর হিংসা

“লোভ আর হিংসা পরস্পরের নিকট আত্মীয়”

– বিখ্যাত স্কটিশ নীতিবাক্য

সৌন্দর্য ও জ্ঞান

  “সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে”

– তুরস্কের বিখ্যাত প্রবাদ

কাক

  “কাককে মুখে তুলে খাওয়াতে গেলে, সে তোমার চোখ উপড়ে খাবে”

– তুরস্কের বিখ্যাত প্রবাদ

আজকের দিন

  “চলুন আজকের দিনটাকে আমরা উৎসর্গ করি, যাতে আমাদের সন্তানরা কালকের দিনটাকে উপভোগ করতে পারে”

– ড. এপিজে আব্দুল কালাম

বিশ্রাম

  “জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা। চিরকাল বিশ্রাম নেয়ার জন্য তো কবর পড়েই আছে”-– হযরত আলী (রা)

অসম্ভব

“সম্পন্ন করার আগে সবকিছুই অসম্ভব মনে হয়”

– নেলসন ম্যান্ডেলা

Wednesday, 9 February 2022

ভাগ্য পরিবর্তন / সচেষ্টা

"আল্লাহ কোন জাতির অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা সচেষ্ট হয়। " - সুরা রাদ -১১

সকলের জন্য ২৪ ঘন্টায় দিন


আমাদের একটা জীবনের (গড় আয়ু ৭২ বছর ধরে) -
২৩ টা বছর শুধু ঘুমিয়েই কাটাই,
 ৭ বছর খেতে চলে যায়,
 ৮ বছর বাথরুমে কাটাই আর
 ১০ বছর কাটে যানজটে
কাজ (পড়াশুনা, চাকরী/ব্যবসা) আর বিনোদন ও অন্যান্য কাজের জন্য থাকে মাত্র ২৪ বছর !!!
পৃথিবীর সব মানুষের জন্য ২৪ ঘণ্টায় ১ দিন, কেউ সময়কে কাজে লাগিয়ে সফল হন আবার কেউ সময় আছে ভেবে ভেবে পিছিয়ে পড়েন বা বার্থ হন। একদিন সময় আর তাকে সময় দেয় না।
একই ক্লাসে শিক্ষক সব ছাত্রের জন্য একই লেকচার পড়ান, কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড হন, কেউ জিপিএ ৫ পান। আবার এমনও আছে, যে লাস্ট বেঞ্চে বসে সব সময়, একদিন সেইই হয়তো ঐ জিপিএ ৫ পাওয়া স্টুডেন্টকে চাকরী দেয় (এটা ব্যতিক্রম)। কারণ সে পরবর্তীতে কোন কোন কোন স্বপ্নের বৃষ্টিতে ভিজে এবং ব্যাপক লেগে থেকে তা পূরণ করার জন্য।
কেউ প্রেমকে ইন্সপিরেশান হিসেবে নিয়ে সফল হয়, আবার কেউ প্রেমে বেশী সময় দিয়ে বা প্রেমে ব্যর্থ হয়ে স্বপ্নের ক্যারিয়ারটা হারায়।
কেউ ভাল বন্ধুদের সাথে মিশে স্বপ্নের দেখা পায়, আবার কেউ খারাপ বন্ধুদের সাথে মিশে স্বপ্ন হারায় !
...... প্রতিটি দিন খুবই মূল্যবান, কিছু না করে একটা দিন কাটিয়ে দিলেন তো পিছিয়ে পড়লেন।
- ইকবাল বাহার জাহিদ 
#Entrepreneurship
#Nijer_Bolar_Moto_Ekta_Golpo
#নিজের_বলার_মত_একটা_গল্প
Group Link : https://www.facebook.com/groups/youngentrepreneursbdiqbal
Registration Link: https://www.urownstory-iqbal.org/