Thursday, 20 January 2022

সময়

Time and Tide wait for none...

"আপনি কি আপনার জীবনকে মূল্য দেন? তাহলে নিজের সময়কে অপচয় করবেন না, কারণ, এই সময়ের মাধ্যমেই আপনার জীবন গঠিত হয়।"- বেঞ্জামিন ফ্রাঙ্কলিন।

Tuesday, 18 January 2022

হতাশ হবেন না! কিছু আশা জাগানিয়া কথামালা


১) যখন রক্ত সম্পর্কীয় কেউ আপনার সাথে
     প্রতারণা করবে, ভেঙ্গে পড়বেন না ।
     মনে রাখবেন, হজরত ইউসুফ (আ:) আপন
     ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন । 

২) যখন পিতামাতা আপনার প্রতিপক্ষ হয়ে 
     দাঁড়াবেন,  ভেঙ্গে পড়বেন না ।
     মনে রাখবেন, হজরত ইব্রাহিম (আ:) নিজ
     পিতার দ্বারাই আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন । 

৩) যখন ঘোর বিপদে পতিত হয়ে বের হয়ে আসার
    আর কোন উপায়ান্তর খুঁজে না পান, আশার
    শেষ আলোটুকুও দেখতে না পান,  ভেঙ্গে 
    পড়বেন না।
    মনে রাখবেন, হজরত ইউনুস আ: মাছের পেটের
    অন্ধকার প্রকোষ্ট থেকেও উদ্ধার হয়েছিলেন । 

৪) যখন আপনার বিরুদ্ধে অপবাদ আরোপ করা
     হবে আর গুজবে দুনিয়া ছড়িয়ে যাবে, ভেঙ্গে
    পড়বেন না, এসবে কান দিবেন না ।
     মনে রাখবেন, হজরত আয়শা সিদ্দিকা (রা:)
    এর বিরুদ্ধেও অপবাদ আরোপ করা হয়েছিল । 

৫) যখন আপনি অসুস্থ হয়ে পড়বেন, ব্যাথায়
     কতরাতে থাকবেন, ভেঙ্গে পড়বেন না ।
     মনে রাখবেন, হজরত আইয়ুব (আ:) আপনার
    চেয়েও হাজার গুণ বেশি অসুস্থ ছিলেন । 

৬) যখন আপনি নির্জন/একাকীত্বে ভোগেন, ভেঙ্গে
    পড়বেন না ।
    স্মরণ করুন, হজরত আদম (আ:) কে
    প্রথমে একাকী সঙ্গীবিহিন সৃষ্টি করা হয়েছিল । 

৭) যখন কোন যুক্তি দিয়েই আপনি কোন একটি
    অবস্থার পেছনের কারণ খুঁজে পাবেন না, তখন
    কোন প্রশ্ন ব্যতীতই স্মরণ করুন হজরত নুহ
    (আ:) এর কথা, যিনি অসময়ে কিস্তি/নৌকা
    তৈরি করেছিলেন । 

৮) যখন আপনি পরিবার, আত্মীয় - সজন, বন্ধু -
     বান্ধব, সর্বোপরি সারা দুনিয়ার দৃষ্টিতে
    কৌতুকের পাত্রে পরিণত হবেন,  ভেঙ্গে পড়বেন
     না ।
     স্মরণ করুন, আমাদের প্রিয় নবী হজরত
     মুহাম্মদ (স:) এর কথা, যিনি তাঁর আপনজনের
     হাসি - তামাশার পাত্রে পরিণত হয়ে ছিলেন । 

৯) যখন আপনাকে ফাঁসিতে ঝুলানোর ষড়যন্ত্র করা হবে  
    হতাশ হবেন না।
    মনে রাখবেন,হযরত ঈসা আঃ কে শূলে চড়ানোর  
    ষড়যন্ত্র করা হয়েছে। 

১০)আল্লাহ্ তায়ালা তার প্রেরিত সকল পয়গম্বরগণকেই  
    পরীক্ষায় ফেলেছিলেন এবং তাদেরকে
    উদ্ধার করেছিলেন ।
    এজন্য যে, যাতে করে দ্বীন পালনের ক্ষেত্রে
    পরবর্তী উম্মাহ ধৈর্য ধারণ করতে পারে, কষ্ট
    সহ্য করতে পারে । 
                          
                                 **إن الله مع الصابرين** 
    ** আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন **
(কালেক্টেড)

Friday, 14 January 2022

পথ

”পথ যেদিকে নিয়ে যায় সেদিকেই যেও না। যেদিকে কোনও পথ নেই, সেদিকে হাঁটো এবং নিজের চিহ্ন রেখে যাও”

– রালফ ওয়ালডো এমারসন

Tuesday, 11 January 2022

লেখক এসএম জাকির হুসাইন

১. যে মানুষ চিনতে সক্ষম হলো না, তার সত্যানুসন্ধান কতটা ফল বয়ে আনবে তা নিয়ে চিন্তার অবকাশ৪ রয়েছে। শয়তান জানত এবং জানে সত্য কী মিথ্যা কী। কিন্তু সে আদমকে চিনতে পারে নি।
২. যে মানুষ চিনতে সক্ষম হলো না, তার সত্যানুসন্ধান কতটা ফল বয়ে আনবে তা নিয়ে চিন্তার অবকাশ রয়েছে। শয়তান জানত এবং জানে সত্য কী মিথ্যা কী। কিন্তু সে আদমকে চিনতে পারে নি।

৩.মহান ব্যক্তিগণ শত্রুর সাথেও নীতি বর্জন করেন নি, অথচ কথাসার বিশ্বাসী হওয়ার দাবিদার ব্যক্তিরা বন্ধুর সাথেও বেইমানি করে।
৪. অন্যেরা কাউকে ভালবাসছে দেখেই যদি তাকে আমি হিংসা করি এবং তার দুর্নাম রটানো পছন্দ করি তাহলে বোঝাই যায় যে আমি অতি নিচু মানের লোক এবং লজ্জার পোশাকটা আমি পরতেই ভুলে গেছি।
৫. অন্যেরা কাউকে ভালবাসছে দেখেই যদি তাকে আমি হিংসা করি এবং তার দুর্নাম রটানো পছন্দ করি তাহলে বোঝাই যায় যে আমি অতি নিচু মানের লোক এবং লজ্জার পোশাকটা আমি পরতেই ভুলে গেছি।
৬. জ্ঞানকে মস্তিষ্ক থেকে আলাদা করার প্রচেষ্টাই ধ্যান। আর তাই ধ্যান হলো প্রচেষ্টা বিহীন জাগৃতি।

৭. If you can't see what you think, you are not really exploring. If you are not exploring, you are not really learning. Real learning gives you not only knowledge but also skills. Without skills, knowledge is just descriptive imagination.
৮. ভালো বন্ধু দেখে কম শোনে বেশি। - দোষ দেখে না। টাকা দেখে না। কিন্তু মনের কথা শোনে। কষ্টের কথা শোনে। পরামর্শ গ্রহণ করে।

৯. হিংসা হলো দুর্বলের অস্ত্র। নিন্দা হলো সেই অস্ত্রের বিষাক্ত আঘাত। অহংকার হলো সবলের বাড়াবাড়ি। ঘৃণা হলো সেই অস্ত্রের কলুষিত আঘাত। এবং অবশেষে আঘাত অস্ত্রধারীর দিকেই বুমের‍্যাং হয়।

১০. মনোযোগের বিষয় টা যতক্ষণ মনের পটে চিত্র হিসেবে ভেসে না ওঠে ততক্ষণ মনোযোগ প্রতিষ্ঠিত হয়েছে বলে বিশ্বাস করা সঠিক নয়। মনোযোগ সঠিক না হলে গণিত শেখা সফল হয় না। গাণিতিক মন যার নেই তার দর্শনচর্চা সত্য উদঘাটনে সহায়ক হয় না। বরং সেই দর্শন মতবাদ সৃষ্টির প্রচেষ্টায় পর্যবসিত হয়।
১১. গুরুজী বললেন -  চিন্তা করার সময়ে যদি তুমি তোমার চিন্তা প্রক্রিয়ার ব্যাপারে সচেতন না থাকতে পারো তাহলে ধরে নাও যে এই কাজটা তোমার জন্য নয়। চিন্তা করার সয়য়ে তুমি যদি তোমার চিন্তাকে দেখতে পাও তাহলে ধরে নাও যে তুমি নিরাপদে চিন্তা করছো। এবং চিন্তা করার সময়ে তুমি যদি অনুভব করো যে তুমি আসলে চিন্তা করছ না বরং দেখছো, তাহলে এ ব্যাপারে নিশ্চিত থাকো যে তোমার ভিতরের চোখটা খুলে গেছে।- এসএম জাকির হুসাইন

Thursday, 6 January 2022

ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশঃ



১. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিওনা, বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিও।

২. কখনও কাউকে কামলা, কাজের লোক বা বুয়া বলে ডেকোনা। মনে রেখো তারাও কারো না কারো ভাই, বোন, মা, বাবা। তাদেরকে সম্মান দিয়ে ডেকো।

৩. বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনও কাউকে ছোট করে দেখোনা। নইলে তুমি ছোট হয়ে যাবে।

৪. পড়াশুনা করে জীবনে উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে উঠার চেষ্টা করো না।

৫. কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেওনা, সে লজ্জা পেতে পারে।

৬. সব সময় পাওয়ার চেয়ে দেয়ার চেষ্টা করো বেশি । মনে রেখো, প্রদানকারির হাত সর্বদা উপরেই থাকে।

৭. এমন কিছু করোনা যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল ওঠে।

৮. ছেলে হয়ে জন্ম নিয়েছো, তাই দায়িত্ব এড়িয়ে যেওনা।

৯. তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই। কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে।

১০. কখনও মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না। কাউকে ফেলতে পারবে না।

১১. কারও বাসায় নিমন্ত্রন খেতে গেলে বাসায় দু-মুঠো ভাত খেয়ে যেও। অন্যের পাতিলের ভাতের  আশায় থেকো না।

১২. কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করো না। কেউ খাবার ইচ্ছে করে অস্বাদ করার চেষ্টা করে না।

১৩. বড় হবার জন্য নয়, মানুষ হবার জন্য চেষ্টা করো।

১৪. শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও,  যতটুকু সম্মান তোমার বাবা-মাকে দাও। এবং তাদের প্রতি এমন আচরন করো, যাতে করে তাদের  মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে।

১৫. সব সময় ভদ্র ও নম্রভাবে চলো এবং কথা বলো। কিন্তু অন্যায়ের সাথে আপোষ করোনা।

#Worthy_Talks

চেষ্টা, চেষ্টা এবং চেষ্টা

"প্রতিদিন চেষ্টা করে গেলে লেগে থাকলে আসলে যে কোন কাজে ১০ দিন পর পর নিজের উন্নতি দেখতে পাবেন। এভাবে দেখবেন এক মাসে এগিয়ে গেছেন এবং এক বছরে অন্য একজন মানুষ হয়ে গেছেন- আজকের তুলনায় অনেক সফল মানুষ"। - রাজিব আহমেদ লিখেছেন তাঁর ফেসবুক ওয়ালে

Wednesday, 5 January 2022

ঔষধ এবং দোয়া


সব ওষুধের বড় হল বিশ্রাম ও উপবা। - ফ্রাঙ্কলিন 

অতিরিক্ত ঔষধ রোগ বৃদ্ধি করে। -ভার্জিল 

শুধু ওষুধ খেলেই হবে না মহান আল্লাহর নিকট রোগমুক্তি কামনা করতে হবে। - 

রোজা করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। 

ঔদ্ধত্য

ঔদ্ধত্য মানুষের জীবনে দুঃখ আনে। -টমাস ক্যাম্বেল

"প্রকাশ" বা বলা বা দেখানো বিষয়ক উক্তি

যা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত,  যা তুমি জানো তার তুলনায় তোমার কম কথা বলা উচিত।- শেক্সপিয়ার 

শিক্ষা বিষয়ক উক্তি

পড় তোমার প্রভুর নামে। যিনি তোমাকে সৃষ্টি করেছেন। - আল কুরআন 

তুমি যতই শিক্ষা লাভ করো না কেন সব সময় মনে রাখবে তোমার আরো অনেক শিক্ষার বিষয় আছ।  ছোট -বড় সকলের কাছ থেকেই কিছু কিছু শিক্ষা লাভ করতে পারো। - হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 

তুমি যদি শিখতে চাও তবে প্রথমে বোঝ,   তারপর পর্যবেক্ষণ করো এবং সর্বশেষে অনুসরণ। - ইয়ং

শিক্ষা মনের একটি চোখ। - জোনাথান সুইফট 

সুশিক্ষিত ব্যাক্তি শিক্ষিত। - প্রমথ চৌধুরী। 

শিক্ষার প্রধান উদ্দেশ্যে চরিত্র গঠন করা।- হার্বাট স্পেন্সার 
 
অশিক্ষিত সন্তানের চেয়ে সন্তান না থাকাই ভালো। - জন হে উড

শিক্ষার মূল লক্ষ্য জ্ঞান নয়, কর্ম।- হার্বাট স্পেন্সার 

শিক্ষাই হচ্ছে মানুষের শক্তি ।  ভাষার মাধ্যমেই সেই শিক্ষা।- ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ শেখ 

শিক্ষার সেটুকুই যথার্থ অংশ যেটুকু অন্যকে বিতরণ করা হয়। - জন এ, শেড

শিক্ষা লাভ করা প্রত্যেক মুসলিম  নর- নারীর উপর ফরজ। - আল হাদিস 

Monday, 3 January 2022

মাদকের বিষয়ে গবেষণা/ / উক্তিসমূহ // পর্বঃ১

০১. মাদকাসক্তরা পিতা-মাতা,  স্ত্রী -সন্তানের অন্ন ধ্বংস করে সকলের ভবিষ্যৎ নষ্ট করে ফেলে।- মোঃ মুরশালীন কাফি মাস্টার 

০২.  নিজ চোখে দেখেছি জমি বেচে মদ- গাজা - খেতে। - মুরশালীন মাস্টার

০৩. মাদকব্যবসায়ীকে ভোট দেয়া আত্মঘাতী মনের পরিচয় বহন করে। - মুরশালীন মাস্টার


০৪. আনাস ইবনে মালিক (রা.) বলেন, মদের সঙ্গে সম্পৃক্ত ১০ শ্রেণির লোককে রাসুলুল্লাহ (সা.) অভিসম্পাত করেছেন। এরা হলো, মদ তৈরিকারক, মদের ফরমায়েশকারী, মদ পানকারী, মদ বহনকারী, যার জন্য মদ বহন করা হয়, মদ পরিবেশনকারী, মদ বিক্রেতা, এর মূল্য ভোগকারী, মদ ক্রেতা এবং যার জন্য মদ ক্রয় করা হয়। (তিরমিজি, হাদিস : ১২৯৫)
০৫.মাদক হলো নেশা উদ্রেককারী সব বস্তু, যা মানুষের মস্তিষ্কের স্বাভাবিকতাকে নষ্ট করে দেয়, যার প্রভাবে মস্তিষ্ক ঠিকভাবে কাজ করে না। মাদক সন্ত্রাসবাদ ও অপরাধকে উত্সাহিত করে। শরিয়তের বিধানের দর্শনকে ‘মাকসিদে শরিয়া’ নামে অভিহিত করা হয়।
০৬. সব ধরনের মাদক বা নেশাদ্রব্য হারাম করা হয়েছে জ্ঞান বা বুদ্ধি–বিবেক সুরক্ষার জন্য। মাদক গ্রহণের জন্য কঠোর শাস্তির বিধান রাখা রয়েছে। 
০৭.
কোরআন কারিমে মাদক নিষিদ্ধের বিষয়টি তিনটি ধাপে এসেছে। প্রথমে বলা হয়েছে, ‘লোকেরা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। বলুন, এতদোভয়ের মধ্যে আছে মহাপাপ এবং মানুষের জন্য অপকারও, কিন্তু এগুলোতে উপকারের চেয়ে ক্ষতিই বেশি’ (সুরা-২ বাকারা, আয়াত: ২১৯)। 

দ্বিতীয় পর্যায়ে বলা হলো, ‘হে মুমিনগণ! মদ, জুয়া, পূজার বেদি ও ভাগ্য নির্ণায়ক শর ঘৃণ্য বস্তু, এগুলো শয়তানের কার্য। সুতরাং তোমরা তা বর্জন করো, যাতে তোমরা সফল হতে পারো’ (সুরা-৫ মায়েদা, আয়াত: ৯০)। 

সর্বশেষে ঘোষণা করা হলো, ‘শয়তান তো মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে চায় এবং তোমাদিগকে আল্লাহর স্মরণে ও নামাজে বাধা দিতে চায়। তবে কি তোমরা নিবৃত্ত হবে না?’ (সুরা-৫ মায়েদা, আয়াত: ৯১)। 

সাহাবি হজরত আনাস বিন মালিক (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কিয়ামতের কিছু নিদর্শন হলো ইলম লোপ পাবে, অজ্ঞানতার বিস্তার ঘটবে, মদ্যপান ও মাদকের প্রসার ঘটবে, ব্যভিচার ছড়িয়ে পড়বে’ (বুখারি, প্রথম খণ্ড, হাদিস: ৮০)। মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে মিরাজের রাতে বিভিন্ন অপরাধের শাস্তি দেখানো হয়েছে। ‘তিনি মদ, মাদক ও নেশা গ্রহণকারীদের শাস্তি দেখলেন। তারা জাহান্নামিদের শরীর থেকে নির্গত বিষাক্ত নোংরা পুঁজ পান করছে’ (বুখারি ও মুসলিম, মিরাজ অধ্যায়)। ফিকাহ তথা ইসলামি ব্যবহারিক বিধানমতে মাদক গ্রহণ হারাম হওয়ার পাশাপাশি তা অপবিত্রও। কোনো মুসলমানের মাদক ব্যবহার করা যেমন হারাম, অনুরূপভাবে তা সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণ করা এবং ক্রয়–বিক্রয় করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। 
(মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহাসচিব ও আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সুফিজমের সহকারী অধ্যাপক)
৮.  মাতাল হওয়া ক্ষণিকের জন্য আত্মহত্যার সমতুল্য,  যেটুকু সুখ লাভ হয় তা সচরাচর অবিদ্য মানবতাসূচক সুখ ক্ষণিকের জন্য দুঃখ কষ্টকে থামিয়ে রাখে মাত্র।- বার্ট্রান্ড রাসেল 

চলবে....