Monday, 25 April 2022

Bear Grylls

Failure, struggle, setbacks and pain, all nourish and build our courage. You simply can’t be strong or brave if you’ve only had perfect things happen to you. So embrace the day, the challenges, the setbacks - seize it - whatever the day holds - it’s our chance to make progress towards the good stuff. The dawn will always come and light will always win...hold tight… you’ve got this! #nevergiveup

Sunday, 10 April 2022

ক্ষমা

কেবল সেই ব্যক্তি ই তার ভাইকে ক্ষমা করতে পারে যে তাদের পিতার কথা মনে রাখে।- এসএম জাকির হুসাইন 

পরামর্শ

১/ আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কী তা জানতে আপনার স্মৃতির সাথে পরামর্শ করুন।
– অমিত কালান্তরি

২/  বিজ্ঞ ব্যক্তিরা বিশেষজ্ঞদের পরামর্শের প্রয়োজন বোঝেন; শুধু বোকারাই আত্মবিশ্বাসী তারা সব জানে।
– কেইন পাইরোট

৩/ একজন পুরুষ যে তার স্ত্রীর সাথে পরামর্শ করে না, সে অর্ধেক সম্ভাবনায় কাজ করছে।
– ভিনসেন্ট ওকে নওয়াচুকউ

৪/  পরামর্শ করা আমাদের কর্তব্য কোনো আচার অনুষ্ঠান নয়।
– ওয়াল্টার সেভেজ ল্যান্ডর

৫/ আমি যাদের সাথে পরামর্শ করেছি তারা সেরা ডাক্তার  ছিলেন না, তারা সেই লেখক, যাদের বই আমি পড়ি।
– স্টিভেন ম্যাজি

৬/ প্রায়ই, যখন আমি আমার আবেগের সাথে পরামর্শ করতে চাই, আমি সেগুলি খুঁজে পাই না।
– মেসন কুলিন

৭/ যারা সন্দেহজনক বিষয়ে পরামর্শ করে তাদের সকলকে ঘৃণা, বন্ধুত্ব, ক্রোধ এবং করুণা থেকে দূরে রাখা উচিত।
– স্যালুস্ট

৮/ জনমত হল থার্মোমিটার যা একজন রাজার ক্রমাগত পরামর্শ করা উচিত।
– নেপোলিয়ন বোনাপার্ট

৯/ অন্য কারো সাথে পরামর্শ না করলেও নিজের সাথে করুন।

– পার্সিয়া

১০. শিল্প! কে তাকে বুঝতে পারে? এই মহান দেবী সম্পর্কে কার সাথে পরামর্শ করা যায়?
– লুডউইগ ভ্যান বিটোফেন

১১. এটি একটি ভাল জিনিস যে ঈশ্বর যখন রংধনু তৈরি করেছিলেন তখন তিনি কোনও ডেকোরেটরের সাথে পরামর্শ করেননি ।
– স্যাম লেভেনসন

১২. পরামর্শদাতারা এমন লোক যারা আপনার ঘড়িটি ধার নেয় এবং আপনাকে বলে যে এটিতে কতটা বেজেছে এবং তারপর ঘড়িটি নি

১৩. এখন ছবি বানানোর আগে কম্পোজিশনের নিয়মের সাথে পরামর্শ করা অনেকটা হাঁটার আগে মহাকর্ষের নিয়মের সাথে পরামর্শ করার মতো। এই ধরনের বিধি এবং আইন সম্পূর্ণ সত্য থেকে অনুমান করা হয়।

– এডওয়ার্ড ওয়েস্টন

১৪. সমস্ত বিষয়ে আপনার বন্ধুর সাথে পরামর্শ করুন, বিশেষ করে তার সাথে যে নিজেকে সম্মান করে। তার পরামর্শ তখন কার্যকর হতে পারে যেখানে আপনার নিজের স্ব-প্রেম আপনার বিচারকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
– লুসিয়াস আনাস সেনেকা

১৫. অন্যদের সাহায্য করার চেষ্টা করুন। তাদের দুর্বলতার সাথে পরামর্শ করুন, তাদের অসুস্থতা দূর করুন; তাদের জিততে চেষ্টা করুন, এবং এটি করার মাধ্যমে আপনি সবচেয়ে কার্যকরভাবে নিজেকেও তুলে ধরবেন।
– জোসেফ নাপিত লাইটফুট

১৬. একটি পরীক্ষা শেষ হওয়ার পরে পরিসংখ্যানবিদদের সাথে পরামর্শ করা প্রায়শই তাকে একটি পোস্টমর্টেম পরীক্ষা পরিচালনা করতে বলা হয়। তিনি সম্ভবত বলতে পারেন পরীক্ষাটি কী কারণে মারা গেছে।
– রো

১৭. ঈশ্বর আমাদের কেবল বেছে নেওয়ার, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই দেননি, তবে তিনি চান যে আমরা এই পছন্দগুলি এবং সিদ্ধান্তগুলি তাঁর, তাঁর লিখিত শব্দ এবং তাঁর পবিত্র গ্রন্থের নির্দেশনার সাথে পরামর্শ করে করি।

– প্যাডিক ভ্যান জিল

১৮. আপনি সবকিছু করতে পারবেন না তা উপলব্ধি করা অত্যন্ত শিক্ষণীয়। আপনাকে অর্পণ করতে হবে, বিশেষজ্ঞদের খুঁজে বের করতে হবে, তাদের সাথে পরামর্শ করতে হবে। পরিচালনার কাজের একটি বড় অংশ হল কখন কি করা উচিত এবং কখন করা উচিত নয় তা জানা।
– কারিন কুসামা

১৯. আপনার ভয় নয় বরং আপনার আশা এবং আপনার স্বপ্নের সাথে পরামর্শ করুন। আপনার হতাশা সম্পর্কে নয়, আপনার অপূর্ণ সম্ভাবনা সম্পর্কে চিন্তা করুন। আপনি কী চেষ্টা করেছেন এবং ব্যর্থ হয়েছেন তা নিয়ে নিজেকে উদ্বিগ্ন করবেন না, তবে আপনার পক্ষে এখনও কী করা সম্ভব তা নিয়ে চিন্তা করুন।

– পোপ জন 

২০. আমি কখনই আমার মূল ভিত্তি থেকে দূরে সরে যাইনি – আমার কাছে আসা সমস্ত পরিবেশগত সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করছি। পরিবেশগত বিপর্যয় মোকাবেলা করার জন্য আমি মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ইতালি, গ্রীস এবং ভারতের আইন সংস্থাগুলির সাথে পরামর্শ করি। আমি মোটিভেশনাল স্পিকিংও করি।
– এরিন ব্রকোভিচ

Thursday, 7 April 2022

ভালো লাগলো কথাগুলো!!

১. কথা হজম করতে শিখুন! এইটা অনেক বড় গুণ!আপনাকে জীবনে জিততে সহায়তা করবে।

২. কখনও তর্কে জিততে যাবেন না! এটা সময়ের অপচয়।

৩.আপনার প্রতিপক্ষকে জিতিয়ে দিন! আপনার প্রতিপক্ষ যদি খুশী হয় সে জিতে গেছে ভেবে! আপনি একটু হাসুন।

৪. মনে রাখবেন, কখনও কখনও জিততে হলে হারতে হবে! আর আপনার আজকের এই হারই আপনাকে বড় জয় এনে দিবে।

৫. হারতে শিখুন! সব জায়গায় জিততে নেই! এটা বোকামি।

৬. মনে রাখবেন, কথায় কাজ হবে না! তাই কাজ শুরু করুন নিরবে! আপনার কাজই কথা বলবে।

৭. আপনাকে যারা বিশ্বাস করে না, তাদের চিন্তা বাদ দিন! নিজেকে বিশ্বাস করুন! নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে।

৮. আপনি অনেক কিছু পারেন! কি দরকার বলে বেড়ানোর! কাজ করুন! যার প্রয়োজন সে আপনাকে এমনেতেই খুঁজে বের করবে।

৯. মনে রাখবেন, চিতা বাঘ কখনও কুকুরের সাথে দৌড় প্রতিযোগিতা করে না! কুকুরদের জিততে দিন! আপনি যে চিতা বাঘ তা বোঝানোর জন্য সঠিক সময়ের অপেক্ষায় থাকুন।

১০. নিজের প্রয়োজনেই তর্ক এড়িয়ে চলুন! আর নিরবে কাজ করুন! আপনার কাজই আপনার কথা বলবে।

১১. বিনয়ী হতে শিখুন, বিনয়ী হতে পারলে আপনি বিশ্ব জয় করতে পারবেন।
.
( অনলাইন থেকে সংগ্রহ , লেখকের নাম জানা নাই )

Tuesday, 5 April 2022

সন্তান

আপনার সন্তানকে "অভাব"শেখান॥

আপনার প্রচুর সামর্থ্য থাকলেও 
আপনার সন্তানকে  "অভাব" শেখান..

যা চাইবে তাই যদি হাজির করেন,
আপনার বাচ্চার "মানুষ" হওয়ার সম্ভাবনা খুবই কম। 

ক্ষুধা নিবারন করার জন্য মানুষকে যে পরিমাণ ব্রেইন ব্যবহার করতে হয়,তাতেই একজন মানুষ যা অর্জন করে এটা দিয়ে সে জীবন পার করে দিতে পারবে।

সন্তানকে এমনভাবে প্রস্তুত করেন 
যে আপনি না থাকলে সে কিভাবে চলবে তার ট্রেইনিংটা সে পায়।

তাকে কোন কিছু করতে না দিয়ে ঢেকি বানালে,
সে আপনার অবর্তমানে কষ্টতো পাবেই,
আপনাকেই সবচেয়ে বেশি দোষারোপ করবে।

অনেকেই একটা আলাপ করেন পরে এমনিতেই সব শিখে যাবে।

একটা মানুষ হঠাৎ করেই মানুষ হয় না,আস্তে আস্তে মানুষ হয়!

কারন আপনি যখন থাকবেন না 
দুনিয়ার কঠিন পথ তাকে একা চলতে হবে।
সেই একা চলার ট্রেইনিংটা তাকে শক্ত করবে,আপনিও দেখবেন হাল্কা ফিল করবেন!আপনার সন্তানকে শেখান চাইলেই সব কিছু পাওয়া যায় না।

সব কিছু পাওয়ার দরকারও নাই...
কষ্টের মাধ্যমে অর্জিত জিনিসের মূল্য বোঝান...
তাকে বোঝান সবকিছু ছাড়াও জীবন চলে ,দৌড়ায় ,উড়ে।

মুনাফিক

মুহাম্মদ  ( সা) বলেন, মুনাফিকের চিহ্ন তিনটি; সে কথা বললে মিথ্যা বলে, অঙ্গীকার করলে ভঙ্গ করে এবং তার নিকট আমানত রাখা হলে খিয়ানত করে। 
( বুখারি, মুসলিম) 

Sunday, 3 April 2022

কান পড়া

১. খাবারে বিষ ঢেলে দিলে
তার চিকিৎসা করা সম্ভব,
কিন্তু
কানে বিষ ঢেলে দিলে
তার চিকিৎসা করা অসম্ভব।
২. মানুষের মিথ্যা ও পাপের জন্য এটুকুই যথেষ্ট যে, সে যা শোনে তাই বর্ণনা করে। - হযরত মোহাম্মদ (সা)
( সহীহুল জামে ৪৩৫৬, ৪৩৫৮)


Saturday, 2 April 2022

৪০টি গুরুত্বপূর্ণ উপদেশ


যা অাপনার জীবনকে বদলে দেবে-
.
১। তিন সময়ে ঘুমানো থেকে বিরত থাকুনঃ
ক ) ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত,
খ ) আছর থেকে মাগরিব এবং
গ ) মাগরিব থেকে এশা পর্যন্ত।
.
২। দুর্গন্ধময় লোকের সাথে বসবেন না, যেমন:- যাদের মুখ থেকে সিগারেট কিংবা কাঁচা পেয়াজের গন্ধ আসে এমন লোকের সাথে।
.
৩। এমন লোকের কাছে ঘুমাবেন না যারা ঘুমানোর পূর্বে মন্দ কথা বলে ।
.
৪। বাম হাতে খাওয়া এবং পান করা থেকে বিরত থাকুন।
.
৫। দাঁতে আটকে থাকা খাবার বের করে খাওয়া পরিহার করুন।
.
৬। হাতে-পায়ের আঙ্গুল ফোটানো পরিহার করুন।
.
৭। জুতা পরিধানের পূর্বে দেখে নিন।
.
৮। নামাজে থাকা অবস্থায় আকাশের দিকে তাকাবেন না।
.
৯। টয়লেটে থুথু ফেলবেন না।
.
১০। কয়লা দিয়ে দাঁত মাজবেন না।
.
১১। প্যান্ট, ট্রাউজার, পা পায়জামা বসে ডান পা আগে পরিধান করুন।
.
১২। ফুঁক দিয়ে খাবার_ঠাণ্ডা করবেন না।
প্রয়োজনে বাতাস করতে পারেন।
.
১৩। দাঁত দিয়ে শক্ত কিছু ভাঙতে যাবেন না।
.
১৫। ইকামাত এবং নামাজের মধ্যবর্তী সময়ে কথা বলবেন না ।
.
১৬। টয়লেটে থাকা অবস্থায় কথা বলবেন না।
.
১৭। বন্ধুদের সম্পর্কে গল্প করবেন না। ভালো কিছুও নয়। ভালো বলতে বলতে মুখ দিয়ে শয়তান খারাপ কিছু বের করে দেবে!
.
১৮। বন্ধুদের জন্য প্রতিকুলতা সৃষ্টি করবেন না।
.
১৯। চলার সময় বারবার পেছনে ফিরে তাকাবেন না ।
.
২০। হাঁটার সময় দম্ভভরে মাটিতে পা ঠুকবেন না ।
.
২১। বন্ধুদের সন্দেহ করবেন না।
.
২২। কখনো মিথ্যা বলবেন না । ঠাট্টা করেও নয়।
.
২৩। নাকের কাছে নিয়ে খাবারের গন্ধ শুকবেন না ।
.
২৪। স্পষ্ট করে কথা বলুন যাতে লোকজন সহজে বুঝতে পারে।
.
২৫। একা ভ্রমণ করবেন না। দুইয়ের অধিক বা সম্ভব হলে দলবেঁধে ভ্রমণ করুন।
.
২৬। একা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিবেন না, বুদ্ধিসম্পন্ন কারো সাথে পরামর্শ করুন, তবে সিদ্ধান্ত হবে আপনার!
.
২৭। নিজেকে নিয়ে কখনো গর্ব করবেন না।
.
২৮। খাবার নিয়ে কখনো মন খারাপ করবেন না। যা পেয়েছেন তাতেই আল্লাহ্ পাকের শুকরিয়া আদায় করুন।
.
২৯। অহংকার করবেন না। অহংকার একমাত্র আল্লাহ্ পাকের সাজে।
.
৩০। ভিক্ষুকদের পরিহাস করবেন না ।
.
৩১। মেহমানদের মন থেকে যথাসাধ্য ভালো মতো আপ্যায়ন করুন ।
.
৩২। ভালো কিছুতে সহযোগিতা করুন।
.
৩৩। দারিদ্র্যের সময়ও ধৈর্যধারণ করুন।
.
৩৪। নিজের ভুল নিয়ে ভাবুন এবং অনুসূচনা করুন।
.
৩৫। যারা আপনার প্রতি খারাপ কিছু করে, তাদের সাথেও ভালো আচরণ করুন।
.
৩৬। যা কিছু আছে তা নিয়েই সন্তুষ্ট থাকুন।
আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্ যা দিয়েছেন তার জন্য শুকরিয়া আদায় করুন।
.
৩৭। বেশি ঘুমাবেন না , এতে স্মৃতিশক্তি লোপ পাবে।
.
৩৮। নিজের ভুলের জন্য দিনে অন্তত ১০০ বার আল্লাহ্ পাকের কাছে অনুতপ্ত হোন। আস্তাগফিরুল্লাহ পড়ুন!
.
৩৯। অন্ধকারে কিছু খাবেন না।
.
৪০। মুখ ভর্তি করে খাবেন না। বাচ্চাদেরকেও মুখ ভর্তি করে খেতে দিবেন না।
.
আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সবাইকে এই উপদেশমূলক বাণীগুলো মেনে চলার তাওফীক দান করুক। (আমীন)