Thursday, 31 March 2022

বরকতময় সময়

রাসুল সা বলেন, 'হে আল্লাহ!  আমার উম্মতের জন্য সকালে বরকত দাও'- (আবু দাউদ, হা/২৬০৮)

Tuesday, 29 March 2022

হতাশ হবেন না !!

  সকল সমস্যার সমাধান!! 
🌻"যখন আমি কষ্ট পাই,, 
কোরআন বলেঃ--"নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে!""
    -[সূরা ইনশিরাহ]

🌻"যখন আমি সুখ চাই,, 
কোরআন বলেঃ--"আল্লাহ কষ্টের পরেই সুখ দিবেন! ""
      --------[সূরা তালাকঃ-০৭]

🌻"যখন আমি প্রিয় জিনিস টা পেলাম না,,
কোরআন বলেঃ--"তোমরা হয়তো এমন জিনিস পছন্দ কর, যা তোমাদের জন্য অকল্যাণ কর!! ""
        ---------[সূরা বাক্কারাঃ-২১৬]

🌻" যখন আমি বিচার চাই,, 
কোরআন বলেঃ--" আপনি ধৈর্য ধারণ করুণ যতক্ষণ পর্যন্ত আল্লাহ বিচার না করেন ""!!
        --------[সূরা ইউসুফ ঃ-১০৯]

🌻" যখন আমি কষ্ট সহ্য করতে চাই না,, 
কোরআন বলেঃ--" যারা ইমান এনেছে এবং সৎকাজ করেছে, আর আমি কাউকে তার সামর্থ্য এর অতিরিক্ত দায়িত্ব অর্পণ করি না। তারা হচ্ছে জান্নাতবাসী সেখানে তারা চিরকাল থাকবে। ""
        --------[সূরা আরাফঃ-৪২]

🌻" যখন আমি আল্লাহর সাহায্য চাই,, 
কোরআন বলেঃ-" ভেঙে পড় না, নিরাশ হইও না, আল্লাহর সাহায্য আসবেই এটা আল্লাহর ওয়াদা। জেনে রেখ আল্লাহর সাহায্য অতি নিকটে। ""
           ---------[সূরা বাক্কারাঃ-২১৪]

🌻" যখন আমি ধৈর্য ধারণ করি,, 
কোরআন বলেঃ-"যারা সবরকারী তারা পুরুষ্কার পায় অগণিত ""।
         --------[সূরা যুমারঃ১০]

🌻" যখন আমি হতাশায় থাকি,, 
কোরআন বলেঃ-"আল্লাহর উপর ভরসা কর, যদি তোমরা বিশ্বাসী হও"।
          --------[সূরা মায়িদাঃ-২৩]

🌻"যখন আমি তাওবা করি,,
কোরআন বলেঃ--"আল্লাহ তাওবা কবুলকারী, করুণাময় ""!
          --------[সূরা তাওবাঃ-১০৪]

🌻" যখন আমি নিরাশ হই,, 
কোরআন বলেঃ-"একমাত্র কাফির ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না""!
        --------[সূরা ইউসুফঃ-৮৭]

🌻" অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে, তার চেয়েও উত্তম ""!!
         --------[সূরা আনফালঃ-৭০]

🌻" যখন আমি ভালো কিছু করি,,
কোরআন বলেঃ-"উত্তম কাজের প্রতিদান, উত্তম ছাড়া আর কী হতে পারে?""""
        --------[সূরা আর রহমানঃ-৬০]

🌻" যখন আমি বিপদে পড়ি,, 
কোরআন বলেঃ-" আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবো কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি এবং ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের। 
         ---------[সূরা বাক্কারাঃ-১৫৫]

🌻" খুব শীগ্রই তোমার রব তোমাকে এতো দেবে যে, তুমি খুশি হয়ে যাবে ""!
         -------[সূরা আদ-দুহা :০৫]

✨💙সুবহান আল্লাহ💙✨

"যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন অপরাধীরা হতাশ হয়ে যাবে ।"
— সূরা আর রুম (আয়াতঃ ১২)
'আর যখন আমি মানুষকে রহমত এর স্বাদ আস্বাদন করাই, তারা তাতে আনন্দিত হয় এবং তাদের কৃতকর্মের ফলে যদি তাদেরকে কোন দুর্দশা পায় তবে তারা হতাশ হয়ে পড়ে ।'
— সূরা আর রুম (আয়াতঃ ৩৬)
'আমি যখন মানুষকে নিয়ামত দান করি, তখন সে মুখ ফিরিয়ে নেয় ও পাশ কাটিয়ে যায়। আর যদি কোনো অনিষ্ট তাকে স্পর্শ করে, তখন সে হতাশ হয়ে পড়ে।’ (সুরা ১৭ ইসরা, আয়াত: ৮৩)।

  ‘বলো, হে আমার বান্দাগণ! তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, তোমরা আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দেন। নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল পরম দয়ালু।’ (সুরা ৩৯ জুমার, আয়াত: ৫৩)।
 
 ‘হে ইমানদারগণ! তোমরা ধৈর্য ধারণ করো এবং দৃঢ়তা অবলম্বন করো আর আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফল হতে পারো।’ (সুরা ৩ আলে ইমরান, আয়াত: ২০০)
 
 'কাফির ছাড়া কেউই আল্লাহ্‌র রহমত থেকে নিরাশ হয় না ।'
— সূরা ইউছুপ , আয়াত ৮৭

Sunday, 27 March 2022

ভাল্লাগে না

নফস!
সবথেকে ভয়ংকর শত্রু।তার অন্যতম একটি অস্ত্র হলো,"ভাল্লাগে না"যা দিয়ে সে খুব সহজে আমাদের ধোকা দেয়,পাপের পথে পরিচালিত করে।

সংশোধন


 “যে নিজের ভুল সংশোধন করতে পারে না, সে কখনই অন্যের ভুল ধরার যোগ্যতা রাখে না ।”
— অজানা

উদ্দোক্তা

১/ অফিসে 
সবাই কর্মকর্তা হতে চায় কর্মচারী নয় 
কারখানায় 
সবাই ডি এম হতে চায়, ওয়ার্কার নয় 
সংগঠনে
 সবাই সভাপতি, সেক্রেটারী হতে চায়  সদস্য নয় 

সবাই বসে বসে টাকা চায় 
পরিশ্রম করতে কেউ চায়না। 

পরিবর্তন দরকার
অনেক পরিবর্তন। 

উদ্যোগ সৃষ্টি করবেন??  
কর্মকর্তা পাবেন  কর্মী নয়। 

কিভাবে সম্ভব!!!
(আঃ মজিদ পঞ্চগড়ের সফল উদ্দোক্তা) 

Saturday, 26 March 2022

রাগ

১/  রাগ আর ঝড়
    দুটোই একই রকম 
    থেমে যাওয়ার পর বোঝা যায়
    কতটা ক্ষতি হয়েছে। 
২/ রেগে গেলেন তো হেরে গেলেন
৩/ 

Friday, 25 March 2022

কষ্ট

- কষ্ট না করলে এক সময় অলস সুখ দুঃখ ডেকে আনবেই।
- জীবনে সফল হতে কষ্টের সাথে প্রেম জরুরী। 
- 'কষ্টের সঙ্গেই তো স্বস্তি আছে, অবশ্যই কষ্টের সঙ্গেই স্বস্তি রয়েছে। ' (সুরা ৯৪ ইনশিরাহ, আয়াত: ৫-৬)

টেলিভিশন tv

- টেলিভিশন হলো বোকা বানানোর বাক্স।
- বিনোদন নয় টিভি কেবল বিনোদন প্রচারের যন্ত্র - বোকাবাক্স বই থেকে
- আলসেমি বিক্রির যন্ত্র 
- বেশি টিভি দেখলে অসুখী হবেন
 - টিভি দেখা ধূমপানের মতই নেশাকর।যদি আপনি দুইটি দেখেন তা হলে  তৃতীয় টিও দেখবেন। সবগুলোই আসক্তি সৃষ্টিকারী। - ড্যান হারমন

Thursday, 24 March 2022

শত্রুও উপকার করে

যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ। কারন তাদের ‘না’ এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। ’’
— আইনস্টাইন।

Tuesday, 22 March 2022

সম্পুর্ণ পড়ে দেখুন আপনারই কাজে লাগবে ।

বয়স বাড়ার সাথে সাথে দুটো জিনিস নিয়মিত চেক করুন।
১) ব্লাড প্রেসার।
২) ব্লাড সুগার।

* চারটি জিনিস একেবারেই ভুলে যান৷
১) বয়স বাড়ছে এটা নিয়ে দুশ্চিন্তা করা, ( বরং কাজ করুন)
২) অতীত নিয়ে সর্বদা অনুশোচনা করা,
৩) সবসময় দুঃখে কাতর হয়ে থাকা,
৪) মানসিক উৎকণ্ঠা বা উদ্বেগ।

* পাঁচটি জিনিস খাবার থেকে যত পারুন এড়িয়ে চলুন।
১) লবন,
২) চিনি,
৩) অতিরিক্ত চর্বি জাতীয় খাবার ।
৪) অতিরিক্ত ভাজা ভূজি খাবার
৫) বাইরের কেনা খাবার বা প্রসেসেড ফুড।

* পাঁচটি জিনিস খাবারে যত পারুন বাড়িয়ে নিন।
১) সব রকমের সবুজ শাক
২) সব রকম সবুজ সব্জি, সীম বা মটরশুটি ইত্যাদি
৩) ফলমূল,
৪) বাদাম,
৫) প্রোটিন জাতীয় খাবার।

* মানসিক শান্তি বা সুখী হতে  সাতটি জিনিস সবসময় সাথে রাখার চেষ্টা করুন।
১) একজন প্রকৃত ভালো বন্ধু,
২) নিজের সমগ্ৰ পরিবার,
৩) সবসময় সুচিন্তা,
৪) একটি নিরাপদ ঘর কিংবা আশ্রয়,
৫) অল্পেতে খুশি হওয়ার চেষ্টা,
৬) অতিরিক্ত অর্থ চিন্তা থেকে নিজেকে দূরে রাখা,
৭) কিছু সময় আধ্যাত্মিক চর্চায় বা সৎসঙ্গ দেওয়া।

* ছয়টি জিনিসের চর্চা রাখুন।
১) অহংকার না করা,
২) সবার সাথে হাসিমুখে কথা বলা,
৩) মানুষের সাথে ভালো আচরণ করা,
৪) নিয়মিত শরীর চর্চা করা ।কিছুক্ষণ হাঁটা নিয়মিত ।
৫) ওজন নিয়ন্ত্রণে রাখা।
৬) সরল ও সৎ জীবন যাপন

* সাতটি জিনিস এড়িয়ে চলুন।
১) কর্য,
২) লোভ,
৩) আলস্য,
৪) ঘৃণা,
৫) সময়ের অপচয়,
৬) পরচর্চা,পরনিন্দা 
৭) কোনো রূপ নেশা বা আসক্তি

* পাঁচটি জিনিস কখনোই করবেন না।
১) অতিরিক্ত ক্ষুধা নিয়ে খেতে যাওয়া,
২) অতিরিক্ত পিপাসায় কাতর হয়ে পানি পান করা,
৩) অতিরিক্ত দূর্বল হয়ে ঘুমোতে যাওয়া,
৪) অতিরিক্ত দূর্বল হয়ে বিশ্রাম নেয়া,
৫) একেবারে অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাওয়া,

*সব সময় নিজেকে সুস্থ রাখতে সচেতন হোন*

“সুস্থ্য থাকুন - ভাল থাকুন - ভাল রাখুন”

-গ্রাম ডাক্তার মো.শাহ আলম নুর আকাশ

ফেসবুক হতে সংগৃহীত উক্তি

 ৷৷৷৷৷  উদ্যোক্তা ৷৷৷৷৷  
একজন উদ্যোক্তা হওয়া,
    সহজ কাজ নয়,  
উদ্যোক্তা হতে গেলে, 
পদে পদে ধাক্কা খেতে হয়।  

শত বাধা আসতে পারে জেনেও, 
     কাজ শুরু করে, লেগে থাকতে হয়। 
সব বাধা বিপত্তি অতিক্রম করেই, 
    উদ্যোক্তার খাতায় নাম লিখাতে হয়

......মাহবুব হাছান (সৌদি প্রবাসী)

Monday, 21 March 2022

১৭ টি উপদেশ !! অবশ্যই ভালো লাগবে।

বুঝলে বুঝপাতা আর না বুঝলে তেজপাতা । 

১/ ইবাদত করতে হবে।
২/  কথা কম বলতে হবে।
৩/ কাউকে ব্যক্তিগত আক্রমণ করা যাবে না।
৪/ চিন্তা-ভাবনা ছাড়াই কারো সাথে বন্ধুত্ব গড়ে তোলা যাবেনা।
৫/ মরীচিকার পেছনে ছোটা বন্ধ করতে হবে।
৬/ বউ ছাড়া কাউকে প্রেম নিবেদন করা যাবেনা।
৭/ আবেগ নিয়ে খেলতে জানতে হবে।
৮/ নিজের গোপনীয়তার রক্ষণ করতে জানতে হবে।
৯/ মানুষ সম্পর্কে বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জন করতে হবে।
১০/ অবসর সময়ে দেশি-বিদেশি বিখ্যাত বইগুলো পড়ে ফেলতে হবে।
১১/ জীবনযুদ্ধে ধাক্কা খেলে ভড়কে যাওয়া যাবে না।
১২/  প্রতিটি ধাক্কায় আমাদের জন্য নতুন জ্ঞানের দ্বার খুলে দেয়।
১৩/ জ্ঞানী হতে হলে আপনার মাঝে প্রশ্ন করার উদ্যোগ জাগ্রত হতে 
     হবে।
১৪/ জ্ঞানী ব্যক্তিরা বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজে বেড়ান।
১৫/ জ্ঞানী ব্যক্তিদের জানার আগ্রহ অত্যন্ত প্রবল।
১৬/ জ্ঞানী ব্যক্তিরা নিজেদের ভুল স্বীকার করতে ভুল করেন না।
১৭/ জ্ঞানী ব্যক্তিরা কোনো সিদ্ধান্ত নিতে হলে পারিপার্শ্বিক সবকিছু চিন্তা 
       করেই সিদ্ধান্ত নেন।
১৮/ জ্ঞানী হতে হলে আপনাকে হরহামেশাই প্রেমে পড়তে হবে!(প্রেম 
      বলতে শুধুই তথাকথিত নর-নারীর প্রেম নয়,জ্ঞানী ব্যক্তি যে কোন 
     কিছুরই প্রেমে পড়তে পারে)
১৯/ জ্ঞানী হতে হলে ভুল করতে হবে এবং পরবর্তীতে সেটি থেকে শিক্ষা 
     নিয়ে নতুন কোনো ভুল করতে হবে।
২০/ কোন কিছুতেই নিরাশ এবং হতাশ হওয়া যাবে না।জ্ঞানী মানুষ  
     জীবনকে উপভোগ করে বেড়ান।

(ওয়েবসাইট থেকে সংগ্রহ করা)

Tuesday, 15 March 2022

স্ত্রী

স্ত্রী হচ্ছে উত্তম গোপনীয় পরম স্নেহ ও আনন্দের বিষয়, সেলফি তুলে জাতীকে দেখানোর 
বিষয় না।- মো আমিনুল এহসান খোকন ( ফেসবুক হতে সংগৃহীত 

Monday, 14 March 2022

ইকবাল বাহার জাহিদের উদ্যোক্তা বিষয়ে উক্তি

# সময় নিন, সময় দিন, সময় বদলাবে, সময়ই সব ঠিক করে দিবে...
# সবসময় আপনাকে জিততে হবে এই মানসিকতা আপনাকে অসুস্থ করে তুলবে।কোন কোন হার নতুন পথ দেখায়।
# ৭ টা বছর ৯-৫ টা ভুলে গিয়ে  কাজটাকে ভালোবাসুন। আপনার এগিয়ে যাওয়া আপনিও থামাতে পারবেন না।
# সবচেয়ে বড় বিনিয়োগ হচ্ছে সততা ও কমিটমেন্ট।

Sunday, 13 March 2022

শিক্ষকতা এবং শিক্ষা

১. শিক্ষকতা একটি মহান পেশা।
২. শিক্ষকগন মানুষ গড়ার কারিগর।
৩. শিক্ষকরা জাতিকে নিরক্ষরতার অভিশাপ থেকে রক্ষা করে।
৪. একটি আধুনিক সভ্য ও সুশিক্ষিত জাতি গড়তে নিজেকে ক্ষয় করেন একজন শিক্ষক। -মুহাম্মদ শামীম কায়সার
৫. যে জাতির শিক্ষাব্যবস্থা যত জোরদার, সে জাতির ক্ষমতাসীন ব্যাক্তিরাও তত প্রতিভাধর ও শান্তিপূর্ণ।  - মুহাম্মদ শামীম কায়সার
৬. শিক্ষকরা আলোর দিশারি। 
৭. শিক্ষকদে স্থান ও মূল্যায়ন সবার উপরে- মুহাম্মদ শামীম কায়সার
৮. হে নবী আপনি বলুন যারা জানে এবং আর যারা জানে না ; তারা কি সমান হতে পারে?  চিন্তা- ভাবনা কেবল তারাই করে,  যারা বুদ্ধিমান। -(সূরা আয যুমার ,  আয়াত -০৯) আল কুরআন 
৯. আমার শিক্ষক যতদিন বেঁচে ছিলেন,  তত দিন আমি তার বাড়ির দিকে পা মেলে বসিনি। আমার মনে হতো, এতে যদি আমার শিক্ষকের প্রতি অসম্মান হয়ে যায় - ইমাম আজম আবু হানিফা( আল মুজামুল আওসাত, হাদিস নং- ৬১৮৪

Friday, 11 March 2022

ভালোবাসা

আমরা যাকেই ভালো বাসি না কেন, পবিত্র ভালোবাসা আসলে আল্লাহরই জন্য। জীবন শেষে তা প্রমাণিত হয়েই যায়। 

সব অপবিত্রতা এবং স্বার্থপরতা এবং হিংসা এবং অহংকার এবং হিংস্রতা আসলে নিজেরই জন্য। কারণ তা নিজের কাছেই ফিরে আসে। জীবন শেষে তা প্রমাণিত হয়ে যায়।- এসএম জাকির হুসাইন 

Wednesday, 9 March 2022

স্বাধীনতা

১. এবারের সংগ্রাম, 
স্বাধীনতার সংগ্রাম।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 
২. স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।
৩. 

Tuesday, 8 March 2022

ভ্রমণ

হুট করেই আপনার হারিয়ে যাওয়ার অভ্যাস থাকা উচিৎ। 
উচিৎ নিজেকে চিনতে গিয়ে কমফোর্ট জোনের বাইরে গিয়ে নিজেকে আবিষ্কার করা।- সাইক্লিস্ট হোসাইন ফারুক

বিবেকবান

সনদধারী বিদ্বান হওয়ার চাইতে, বিবেকবান মানুষ হওয়া বেশি জরুরী!- আনোয়ার সাহাদত মানিক( চাকরিজীবি)

অবহেলা

পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র অবহেলা 

যা জীবন থেকে অনেক কিছুকে সরিয়ে দেয়,
আর মজার ব্যাপার টা হলো সেটা কেউ দেখতে পাইনা!
So Love people and spread happiness. 

Wednesday, 2 March 2022

মনোযোগ

১. মনোযোগের বিষয় টা যতক্ষণ মনের পটে চিত্র হিসেবে ভেসে না ওঠে ততক্ষণ মনোযোগ প্রতিষ্ঠিত হয়েছে বলে বিশ্বাস করা সঠিক নয়। মনোযোগ সঠিক না হলে গণিত শেখা সফল হয় না। গাণিতিক মন যার নেই তার দর্শনচর্চা সত্য উদঘাটনে সহায়ক হয় না। বরং সেই দর্শন মতবাদ সৃষ্টির প্রচেষ্টায় পর্যবসিত হয়।
- এসএম জাকির হুসাইন 
২.মনোযোগের বিষয় টা যতক্ষণ মনের পটে চিত্র হিসেবে ভেসে না ওঠে ততক্ষণ মনোযোগ প্রতিষ্ঠিত হয়েছে বলে বিশ্বাস করা সঠিক নয়। মনোযোগ সঠিক না হলে গণিত শেখা সফল হয় না। গাণিতিক মন যার নেই তার দর্শনচর্চা সত্য উদঘাটনে সহায়ক হয় না। বরং সেই দর্শন মতবাদ সৃষ্টির প্রচেষ্টায় পর্যবসিত হয়।
-এসএম জাকির হুসাইন