২. যে মানুষ চিনতে সক্ষম হলো না, তার সত্যানুসন্ধান কতটা ফল বয়ে আনবে তা নিয়ে চিন্তার অবকাশ রয়েছে। শয়তান জানত এবং জানে সত্য কী মিথ্যা কী। কিন্তু সে আদমকে চিনতে পারে নি।
৩.মহান ব্যক্তিগণ শত্রুর সাথেও নীতি বর্জন করেন নি, অথচ কথাসার বিশ্বাসী হওয়ার দাবিদার ব্যক্তিরা বন্ধুর সাথেও বেইমানি করে।
৪. অন্যেরা কাউকে ভালবাসছে দেখেই যদি তাকে আমি হিংসা করি এবং তার দুর্নাম রটানো পছন্দ করি তাহলে বোঝাই যায় যে আমি অতি নিচু মানের লোক এবং লজ্জার পোশাকটা আমি পরতেই ভুলে গেছি।
৫. অন্যেরা কাউকে ভালবাসছে দেখেই যদি তাকে আমি হিংসা করি এবং তার দুর্নাম রটানো পছন্দ করি তাহলে বোঝাই যায় যে আমি অতি নিচু মানের লোক এবং লজ্জার পোশাকটা আমি পরতেই ভুলে গেছি।
৬. জ্ঞানকে মস্তিষ্ক থেকে আলাদা করার প্রচেষ্টাই ধ্যান। আর তাই ধ্যান হলো প্রচেষ্টা বিহীন জাগৃতি।
৭. If you can't see what you think, you are not really exploring. If you are not exploring, you are not really learning. Real learning gives you not only knowledge but also skills. Without skills, knowledge is just descriptive imagination.
৮. ভালো বন্ধু দেখে কম শোনে বেশি। - দোষ দেখে না। টাকা দেখে না। কিন্তু মনের কথা শোনে। কষ্টের কথা শোনে। পরামর্শ গ্রহণ করে।
৯. হিংসা হলো দুর্বলের অস্ত্র। নিন্দা হলো সেই অস্ত্রের বিষাক্ত আঘাত। অহংকার হলো সবলের বাড়াবাড়ি। ঘৃণা হলো সেই অস্ত্রের কলুষিত আঘাত। এবং অবশেষে আঘাত অস্ত্রধারীর দিকেই বুমের্যাং হয়।
১০. মনোযোগের বিষয় টা যতক্ষণ মনের পটে চিত্র হিসেবে ভেসে না ওঠে ততক্ষণ মনোযোগ প্রতিষ্ঠিত হয়েছে বলে বিশ্বাস করা সঠিক নয়। মনোযোগ সঠিক না হলে গণিত শেখা সফল হয় না। গাণিতিক মন যার নেই তার দর্শনচর্চা সত্য উদঘাটনে সহায়ক হয় না। বরং সেই দর্শন মতবাদ সৃষ্টির প্রচেষ্টায় পর্যবসিত হয়।
১১. গুরুজী বললেন - চিন্তা করার সময়ে যদি তুমি তোমার চিন্তা প্রক্রিয়ার ব্যাপারে সচেতন না থাকতে পারো তাহলে ধরে নাও যে এই কাজটা তোমার জন্য নয়। চিন্তা করার সয়য়ে তুমি যদি তোমার চিন্তাকে দেখতে পাও তাহলে ধরে নাও যে তুমি নিরাপদে চিন্তা করছো। এবং চিন্তা করার সময়ে তুমি যদি অনুভব করো যে তুমি আসলে চিন্তা করছ না বরং দেখছো, তাহলে এ ব্যাপারে নিশ্চিত থাকো যে তোমার ভিতরের চোখটা খুলে গেছে।- এসএম জাকির হুসাইন
No comments:
Post a Comment